ভারত থেকে গত মঙ্গলবার রংপুরের পীরগাছায় আসেন জৈনপুরীর পীর মাওলানা মো: তৈয়ব সিদ্দিকী। তিনি স্থানীয় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসায় বার্ষিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। এসময় তিনি দৈনিক নয়া দিগন্তের সাথে সংক্ষিপ্ত একটি সাক্ষাৎকার দেন, সাক্ষাৎকারে তিনি বলেন, পবিত্র খেতে হবে, আসল জিনিস হলো, যে পবিত্র খায় না, তার নামাজ ঠিক হয় না। হালাল রুজি খেতে হবে। মিথ্যা বাদ দিতে হবে, মানুষকে ঠকিয়ে পয়সা নিয়ে খেলে হবে না। সত্য কথা বলতে হবে, তাহলে নামাজ কবুল করবেন আল্লাহ তায়ালা। যারা হালাল রুজি খায় না, মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, তাদের নামাজ হয় না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তিনি খালেক, তিনি মালেক। নেতাকে দেখতে হবে যে, তার উঠা বসা কামাই কী রকম, ইসলামের ওপরে থাকলে তাকে মানতে হবে। ভেজাল থাকলে তাকে মানা যাবে না। যার পিছনে আমরা নামাজ পড়ছি তার ভিতরে তাকওয়া আছে কি না, পরহেজগারি আছে কি নাই দেখতে হবে। অনেক ইমাম হালাল খান হারামও খান। আল্লাহু আকবার বলে নামাজ পড়ান। ইমাম যদি ইসলামের ওপর থাকে তাহলে ঠিক আছে। সুদের টাকা দিয়ে মসজিদ চলবে না। সুদের টাকা দিয়ে মসজিদ বানানো ঠিক হবে না। সুদের টাকা দিয়ে জায়নামাজ কেনা ঠিক হবে না, নামাজ সহিহ হবে না।
হালাল রুজি খেতে হবে মিথ্যা বাদ দিতে হবে : জৈনপুরী পীর
ভারত থেকে গত মঙ্গলবার রংপুরের পীরগাছায় আসেন জৈনপুরীর পীর মাওলানা মো: তৈয়ব সিদ্দিকী। তিনি স্থানীয় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসায় বার্ষিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া...





