বরিশালের মুলাদী উপজেলায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা।

শনিবার রাত ১১টার পর মুলাদি ফেয়ার ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে স্বাভাবিকভাবে জমজ সন্তানদের জন্ম দেন তিনি।

ক্লিনিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১১টায় হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের সুমন মাতুব্বরের স্ত্রী মোসাঃ মনিরা ব্যথা নিয়ে ভর্তি হলে কিছুক্ষণের মধ্যে তিনটি সন্তান প্রসাব করেন। তিন সন্তানের দু’টি মেয়ে ও একটি ছেলে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুলাদী ফেয়ার ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল হুমায়ুন, সিস্টার মারজিয়া, বিথী, রাহিমা ও সিমা।

ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজিবুর রহমান বলেন, এই প্রথম মুলাদী ফেয়ার ক্লিনিকে একই মায়ের এক সাথে তিনটি সন্তান স্বাভাবিক জন্ম গ্রহণ করে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ এ সফলতার জন্য সবাইকে মিষ্টি মুখ করিয়াছেন। বাবুদের দেখার জন্য সকাল থেকেই ক্লিনিকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমে। মা ও বাবুরা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। তাদের সুস্থতার জন্য দোয়া করবেন।