পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-বগুড়া মহা সড়কের পাটগাড়ী নামক স্থানে ট্রাক সিএনজি সংঘর্ষে সাবেক মেম্বর আ: রহমান ( রহম) নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে পাটগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তিনি সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর এবং পাটগাড়ী গ্রামের বাসিন্দা।
মাধপুর হাইওয়ের থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন সরকার জানান, ক্রাউন সিমেন্টের ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





