মধুমেলায় পরিচয়, অতঃপর আত্মীয়তার সম্পর্ক গড়তে এসে অভিনব কায়দায় বাড়ির লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বেড়াতে গিয়ে সাধনা দাশকে ‘দিদি’ ডাকেন এক অজ্ঞাত ব্যক্তি। সম্পর্ক তৈরি হয় পাতানো ভাই-বোনের। সাধনা সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার বাইগুনি এলাকার বাসিন্দা পল্লব দাশের স্ত্রী। এর পর সোমবার সকাল ১০টায় হঠাৎ পাতানো ভাই ফোন দিয়ে বলে ‘দিদি রান্না করো, আমি আসছি।’
কয়েক ঘণ্টা পর পাতানো ভাইসহ দুইজন মিষ্টিমিঠাই নিয়ে হাজির হয় একটি নাম্বারবিহীন মোটরসাইকেলে চড়ে। পল্লব দাশের স্ত্রী তাদের জন্য রান্না করছিলেন। এ সময় সুযোগ বুঝে পাঁচ ভরি সোনার গয়না ও দুই লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় তারা।
ঘটনা আঁচ করতে পেরে তাদের অনেক খোঁজাখুঁজির পরেও পাতানো ভাইকে আর পাওয়া যায়নি।
এ দিকে পল্লব বিশ্বাসের স্ত্রীকে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালায় আত্মীয়তার সম্পর্ক করতে এসে সর্বস্ব লুট
মধুমেলায় পরিচয়, অতঃপর আত্মীয়তার সম্পর্ক গড়তে এসে অভিনব কায়দায় বাড়ির লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাইগুনি...





