রাজবাড়ীর গোয়ালন্দে সুজন শেখ (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সুজন ছোট ভাকলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভাগলপুর গ্রামের বাবুল শেখের ছেলে। এ বিষয়ে সুজনের চাচা ফজলুল হক মিরাজ মীর মালতসহ চার-পাঁচজনের নামে থানায় গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুজনকে বিকাশের দোকান থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
সুজনের চাচা ফজলুল হক জানান, সুজন শেখ দীর্ঘদিন ধরে বাড়ির কাছে ভাগলপুর এলাকায় সড়কের পাশে মুদি দোকান ও বিকাশ ব্যবসা করে আসছিলেন। ঘটনার আগে পরিকল্পিতভাবে মিরাজ আরো চার সহযোগীকে সাথে নিয়ে টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটায়।
থানা পুলিশে অভিযোগে জানা যায়, সুজন শেখ পেশায় একজন বিকাশ ব্যবসায়ী। ভাগলপুর গ্রামে বিকাশের দোকান আছে তার। দোকানে বসে থাকা অবস্থায় জরুরি কথা আছে বলে ডেকে পাকা সড়কের পাশে সাহেব আলীর পুকুরের কাছে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত আরো চার-পাঁচজন দাঁড়িয়ে ছিল। সুজন শেখ কিছু বুঝে ওঠার আগেই ওই চার-পাঁচজন তাকে মারধর করতে থাকে। এ সময় মিরাজ মীর মালত তার প্যান্টের মধ্যে গুঁজে রাখা চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেয়। সুজন রক্তাক্ত জখম হয়ে মিরাজ তার (সুজন) পকেটে থাকা বিকাশ গ্রাহকের এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সুজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিরাজের মামা আহম্মদ আলী বলেন, আমি শুনেছি নারীঘটিত বিষয়ে মিরাজ এ ঘটনা ঘটিয়েছে। এ সময় স্থানীয় লোকজন সুজনকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়ে সুজনের চাচা ফজলুল হক থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
রাজবাড়ীর গোয়ালন্দে সুজন শেখ (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সুজন ছোট ভাকলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড...





