কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর উপর পঞ্চম সেতু নির্মাণকাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। খোকসা-ওসমানপুর সংযোগ সেতুটি নির্মাণে জেলা ও উপজেলার সাথে যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। সোমবার সকালে এ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা প্রশাসক এহতেশাম রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকারিয়া খান জেমস্ প্রমুখ।
গড়াই নদীর ওপর পঞ্চম সেতুর ভিত্তি স্থাপন
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর উপর পঞ্চম সেতু নির্মাণকাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। খোকসা-ওসমানপুর সংযোগ সেতুটি নির্মাণে জেলা ও উপজেলার সাথে যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।...





