বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থী ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল সোমবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক তুলে দেন।
ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুস ছামাদ এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাফতরা হলেন- কাজী হাফিজুর রহমান, নাজিফাতুন নাহার, অয়ন্তিকা ঘোষ, সোবাহ ইসলাম, কাজী মেহেদী মোহাম্মদ, মো: ইসলামুল আলম, তৃষ্ণা দত্ত, সাদিয়া আনজুম জুমানা, মো: আনোয়ার হোসাইন, অপূর্ব রায় চৌধুরী, তৃষ্ণা দত্ত (মাস্টার্স) এবং লামিসা কিবরিয়া কেকা।
ঢাবির ১২ শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ
বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থী ‘এ এফ মুজিবুর রহমান...





