বাগেরহাটের চিতলমারীতে চার কেজি গাঁজাসহ আব্দুর গফ্ফার শাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের নালুয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর গফ্ফার মোড়েলগঞ্জ উপজেলার কাকড়াতলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চিতলমারীতে ৪ কেজি গাঁজাসহ একজন আটক
বাগেরহাটের চিতলমারীতে চার কেজি গাঁজাসহ আব্দুর গফ্ফার শাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের নালুয়া বাজার এলাকা...





