কুষ্টিয়ার খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা গত শুক্রবার দিবাগত মধ্যে রাত থেকে শুরু হয়েছে। আর এ মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর। গড়াই নদীর তীর ঘেঁষে মাঘের অমাবস্যা তিথিতে ছয় শতাধিক বছর আগে এ মেলার প্রচলন হয়েছিল।
মেলা প্রাঙ্গণে পুতুলনাচের নামে যুবতী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য চলছে। বসেছে জুয়ার আসর। প্রশাসনের অনুমতি না নিয়েই চলছে সার্কাস। মেলার অসামাজিক কার্যকলাপ নিয়ে প্রশাসনের ভূমিকা রহস্যজনক।
এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ। কিন্তু আয়োজক কমিটির ভয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। দুই দিন পরেই শুরু হবে এসএসসি পরীক্ষা। এতে করে অন্তত উপজেলার পাঁচ শতাধিক এসএসসি পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে।
শনিবার রাতে সরেজমিন দেখা যায়, মেলার গেটে পুলিশ। অভিযোগ আছে, আয়োজক কমিটি বিভিন্ন মহলে মোটা অঙ্কের টাকা দিয়ে এসব পরিচালনা করছে।
খোকসা থাকার ওসি আননুর যায়েদ অস্বীকার করে নয়া দিগন্তকে জানান, ভিডিও ফুটেজ থাকলে দিন। এমন কিছু হয়ে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা নয়া দিগন্তকে বলেন, বিষয়টি আমি শুনেছি, ইতোমধ্যে মেলার আয়োজক কমিটির সাথে কথা বলে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
খোকসায় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর
কুষ্টিয়ার খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা গত শুক্রবার দিবাগত মধ্যে রাত থেকে শুরু হয়েছে। আর এ মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর। গড়াই...





