আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত আশা-দক্ষিণ ভাগ ব্রাঞ্চ এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। গত সোমবার এ মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
উপজেলার প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান, রক্তের সুগার পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপ, ইউরিনে প্রোটিন পরীক্ষাসহ নানাবিধ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়। সেবা প্রদান কার্যক্রম শুরুর আগে অনুষ্ঠিত এক আলোচনায় আশা কর্তৃপক্ষ জানান, ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও দরিদ্র মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে আশা। আঞ্চলিক কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আমিনুল হক, বণিক সমিতির সভাপতি অনুকূল পাল প্রমুখ। উপস্থিত ছিলেন, আশা মৌলভীবাজার জেলার অডিটর সফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ ডা: তানজিলা চৌধুরী, ব্রাঞ্চ ম্যানেজার বকুল চক্রবর্তী, এবি.এম আনোয়ার হোসেন, শিক্ষা সুপার ভাইজার সুদীপ বিশ্বাসসহ আরো অনেকে।
আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত আশা-দক্ষিণ ভাগ ব্রাঞ্চ এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। গত সোমবার এ...





