জয়পুরহাটের পাঁচবিবিতে পানিতে ডুবে নুর হোসেন মন্ডল (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে এ ঘটনা ঘটে।
নুর হোসেন মন্ডল ওই গ্রামের জমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য কাওছার হোসেন জানান, ‘নুর হোসেন মন্ডল ১০ বছর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ দিবাগত রাত ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে বাড়ির অদূরে পুকুরে ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন।’
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনাটি নিশ্চিত করেন।





