লক্ষ্মীপুরের কমলনগরে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। বাজারে ক্রেতাদের কাছে মাছটির আকাশছোঁয়া দাম হাঁকাচ্ছেন জেলে।

শনিবার ভোররাতে উপজেলার বাত্তিরখাল মাছঘাট এলাকার জেলে আওলাদ মাঝির জালে ধরা পড়ে বৃহদাকার ওই মাছটি। পরে মাছটি ২১ হাজার টাকায় বিক্রি করেন আওলাদ মাঝি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটি মাছঘাট এলাকার আজিজ মাঝির গদিতে বিক্রির জন্য নিলামে উঠানো হয়। এ সময় দর হাঁকানোর প্রতিযোগিতায় সর্বোচ্চ ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী সোহাগ।
ব্যবসায়ী সোহাগ বলেন, বিশেষ ব্যবস্থায় বরফায়িত করে চাঁদপুরের মৎস্য আড়তে চালান করা হবে। সেখানে ৬৪ হাজার টাকায় মণ দরে মাছটির বিক্রয়মূল্য পান ২৪ হাজার টাকা।

বড় সাইজের মাছটিকে ঘিরে এলাকার মৎস্যজীবি জেলে, আড়ৎদার ও ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।