বগুড়ায় সরিষার ক্ষেত থেকে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার সিনজানি গোয়ালিয়া মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর৷

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিনজানি গোয়ালিয়া মাঠে সরিষা কাটার সময় এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে অজ্ঞাত এই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।