টাঙ্গাইলের ঘাটাইলে মাটিবাহী ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর থেকে চানতারা সড়ক দিয়ে মাটি ও বালি ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে একদিকে রাস্তা ধ্বংস হচ্ছে। অন্যদিকে, এলাকার মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে। এই ড্রাম ট্রাক বন্ধের দাবিতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন।

এ সময় মানববন্ধনে মনিরুজ্জামান মিন্টু, মো: লোমানুর রহমান রোমান, মো: ইমন তালুকদার, মো: আরশেদ আলীসহ স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘আবেদন দিয়েছে কিনা আমাকে দেখতে হবে। এ নিয়ে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি মাটি কাটা ও বিক্রির অপরাধে উজ্জল সিকদার নামে একজনকে ছয় মাস এবং মিন্টু মিয়া নামে আরেকজনকে এক মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।