নীলফামারীর ডিমলায় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে নবনির্মিত মিনি স্টেডিয়ামের যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার ক্রীড়া সংস্থার আয়োজনে নারী ফুটবল প্রীতিম্যাচের অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার স্টেডিয়ামের উদ্বোধন করেন।
প্রীতিম্যাচে ডিমলা উপজেলা নারী ফুটবল দল বনাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নীলফামারী নারী ফুটবল দল মুখোমুখি হয়। ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ডিমলা থানার ওসি দেবাশীষ কুমার রায়।
খেলায় আরো উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, রবিউল ইসলাম লিথন, আবু সায়েম সরকার প্রমুখ। স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয় ৫ কোটি ৮৮ লাখ টাকা।
ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন
নীলফামারীর ডিমলায় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে নবনির্মিত মিনি স্টেডিয়ামের যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার ক্রীড়া সংস্থার আয়োজনে নারী ফুটবল প্রীতিম্যাচের অনুষ্ঠিত খেলায় প্রধান...





