রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা গ্রামের বৃদ্ধা সাকেরার (৬০) একমাত্র থাকার ঘরটি আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি । সব মিলে বৃদ্ধার এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।