গোপালগঞ্জের সিভিল সার্জন জিল্লুর আহম্মদের নেতৃত্বে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালিত হয়েছে।
গত সোমবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তপাদার ও রন্টি পোদ্দারকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের অভিযোগে অর্থদণ্ড দেয়া হয়।