বাগেরহাটের শরণখোলা উপজেলায় গতকাল রোববার সকালে মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই গোশত বিক্রি করছিল একটি অসাধু চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে চক্রের সদস্য দুই সহোদরকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি ড্রামে ভর্তি প্রায় এক মণ গোশত, মাথা, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদাগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম ও আল আমীন। তাদের অপর ভাই হালিম পালিয়ে গেছে। আটক দুজনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।
উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল এই মরা গরুর গোশত। রমজান মাসে মরা গরুর গোশত বিক্রির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছেন সবাই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম জানান, পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে মরা গরুর গোশত বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়।
আটক ডালিম ও আল আমীন জানান, তারা এই মরা গরুর গোশত বিক্রির সাথে জড়িত না। তারা তিন ভাই সবাই আলাদা আলাদা গোশতের ব্যবসা করেন। এই গোশত তাদের অপর ভাই হালিমের। সে গোশত ফেলে পালিয়ে গেছে।
শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই তাইজুল ইসলাম জানান, তদন্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরণখোলায় মরা গরুর গোশত বিক্রি, আটক ২
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গতকাল রোববার সকালে মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই গোশত বিক্রি করছিল একটি অসাধু চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। পরে...





