চুয়াডাঙ্গার জীবননগরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামির হোসেন (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
জামির হোসেন ওই গ্রামের জান্নাত আলীর ছেলে।
জানা গেছে, নিজ বাড়ির ছাদ ঢালাইয়ের সময় ভাইব্রেশন মেশিন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





