ময়মনসিংহ বিভাগে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন সামিউল ইসলাম। তিনি ভালুকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। গতকাল বৃহস্পতিবার সারাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর ফল ঘোষণার সময় তাকে এ সম্মাননা দেয়া হয়।
সামিউল ইসলাম জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২২ এর ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি ২০২২ ও ২০২৩ সালেও ময়মনসিংহ জেলা ও ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত হন।