ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপরের সময় গাড়িচাপায় জুয়েল রানা (৩৭) নামে এক মিলশ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর উত্তর বাজার আবু তালেবের ডেকোরেটর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল রানা পাশের গফরগাঁও উপজেলার ছিপান গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় শারমীর গ্রুপের শ্রমিক ছিলেন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, ভোরে ফজরের নামাজ শেষে জুয়েল রানা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।