ময়মন‌সিং‌হের গৌরীপুর উপজেলা প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম্যান পদে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।

৯৫‌টি কে‌ন্দ্রের ফলাফ‌লে তি‌নি আনারস প্রতী‌কে ৫৫ হাজার ৮৯৫ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপ‌তি (বর্তমান উপ‌জেলা চেয়ারম‌্যান) দোয়াত কলম প্রতীকে মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৭ হাজার ৯৬৭ ভোট।

ভোটের ব্যবধান ৭ হাজার ৯২৮ ভোট।