চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ঢাকার উদ্দেশে রামগঞ্জ থেকে ছেড়ে আসা আল আরাফা পরিবহনের একটি বাস পুকুরে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাছান জানান, বাসটি পুকুর থেকে উদ্ধারে তিনটি ইউনিট কাজ করছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করি। ফরিদগঞ্জ থানা পুলিশ আমাদের সাথে যোগ দিয়েছেন।’