ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) সকাল ৭টার দিকে চরফ্যাশনের বেতুয়া এলাকার উত্তর পাশে বিনাস বাজার-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুবকের পরনে ছিল কমলা রঙের শার্ট ও জিন্সের কালো প্যান্ট।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, লাশটি উদ্ধার করে ভোলায় মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।





