মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে তাৎক্ষণিক সহায়তা দিয়েছে বারইয়ারহাট পৌরসভা বিএনপি।

রোববার (৮ জুন) বিকেলে পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, হাড়ি-পাতিল, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী,কাপড়-লুঙ্গী তুলে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরান সরোয়ার্দী, মোশারফ হোসেন মাস্টার, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা মোহাম্মদ হারুন,জাহেদ হোসেন বাপ্পী, বারইয়ারহাট পৌর যুবদলের সদস্য সচিব ফয়েজ উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে সহ নেতারা।

জানা গেছে, শনিবার শেষরাতে বারইয়াহাট পৌরসভার এলাকায় শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন নামে একজন দগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।