উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তাদের ফেরার পথে তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ছোড়া হয়েছে ২০-২৫ রাউন্ড গুলি। এতে কেউ হতাহত না হলেও ট্রলারের গায়ে গুলি লেগেছে। গত বুধবার সেন্টমার্টিন দ্বীপে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শেষে ফেরার সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন-দ্বীপ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহপরীর-দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার জানান, সেন্টমার্টিন-দ্বীপে ভোটগ্রহণ শেষে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে মাঝ সাগরে নির্বাচনী টিম বহনকারী দুটি ট্রলারের উপর হঠাৎ গুলিবর্ষণ করে। আমরা দ্রুত ভেতরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দিই। তবে কে বা কারা গুলিবর্ষণ করেছে তা জানা সম্ভব হয়নি।
টেকনাফে নির্বাচন
কর্মকর্তাদের বহনকারী ট্রলারে মিয়ানমার থেকে গুলি
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তাদের ফেরার পথে তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ছোড়া হয়েছে ২০-২৫ রাউন্ড গুলি। এতে...





