ময়মনসিংহের ভালুকায় সাবমার্সেবল পাম্পের পানি নিয়ে ঘটনার জের ধরে মা সাফিয়া খাতুনকে (৬০) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার ভালুকা ইউনিয়নের মিরকা গ্রামে ঘটনাটি ঘটে। আহত মাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবমার্সেবল দিয়ে পানি উত্তোলনের সময় তার ছেলে কবির হোসেন (৪০) মাকে জানায়, খাওয়ার জন্য মোটরের পানি রাখতে হবে।
এ দিকে, মোটর বন্ধ করার আগে না জানানো নিয়ে মা-ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কবির হোসেন দা দিয়ে তার মায়ের ঘাড়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন সাফিয়া খাতুন। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ছেলে কবির হোসেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় ছেলের দায়ের কোপে মা আহত
ময়মনসিংহের ভালুকায় সাবমার্সেবল পাম্পের পানি নিয়ে ঘটনার জের ধরে মা সাফিয়া খাতুনকে (৬০) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার...





