বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে জনি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জনি খাতুন উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী ও ২ সন্তানের মাতা ছিলেন।
স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন জানান, শুক্রবার বিকেল ৩টায় কুতুবপুরে যমুনা নদী রক্ষা বাঁধে গরু আনতে গেলে বজ্রপাত হয়। সেখানে তিনি অসুস্থ হলে তাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





