সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের (৪২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরো জানান, লাশের পাশ থেকে দু’টি কীটনাশক ওষুধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।