নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো: মেহের আলীকে (৮৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে নগরপাড়া কবরস্থানে দাফন করা হয়।

তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) জুবায়ের হোসেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের ডেমরা সংবাদদাতা শহিদুল্লাহ গাজী, সাংবাদিক শাকিল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শিরাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।

মো: মেহের আলী একমাত্র ছেলে রহমত আলী উজ্জ্বল জানান, তার বাবা শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।