বরিশালের গৌরনদী ঢাকা-বরিশাল সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগমের বাড়ি গৌরনদী উপজেলার বড় কসবা। তিনি ওই এলাকার মো: রশিদ হাওলাদার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: গোলাম রসুল মোল্লা।

জানা যায়, তিনি চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী ছেড়ে আসা বাস তাকে চাপা দেয়। গ্রিনভিউ পরিবহন নামের বাসটি নুরজাহান বেগমকে পিষে ফেলেন।

স্থানীয়রা নুরজাহান বেগমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।