ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নবজাতক নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের উত্তর পাড়ার রসুন আলীর স্ত্রী রোকেয়া বেগমের ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোকেয়া বেগম গর্ভবতী ছিলেন। শনিবার রাতে হঠাৎ করে রক্তপাত শুরু হলে তিনি বাড়ির পাশে পুকুরে একাই রক্ত পরিস্কার করতে পানিতে নামেন। সাথে অন্য কোনো লোকজন ছিলো না, পানিতে নামার পরপরই প্রসব ব্যাথা উঠে এবং পানিতে গর্ভপাত হয়ে নবজাতক শিশুটি পানির নিচে তলিয়ে যায়। রাতের অন্ধকারের কারণে নবজাতক শিশুটি খোঁজে পায়নি রোকেয়া বেগম।
রোববার (১৪ জুলাই) সকালে শিশুটি পানিতে ভাসতে দেখে, স্থানীয়রা পুলিশকে দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং নবজাতকের মা ও বাবাকে থানায় এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নবজাতকের মা রোকেয়া বেগম কিছুটা মানুষিক রোগী, তার স্বামী কৃষক। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।





