যশোরের চৌগাছায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল অফিসের সিন্দুক ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। গতকাল রোববার ভোর রাতে পৌর শহরের পাকিস্থান রোড বাকপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অফিসের ম্যানেজার মনোরঞ্জন জানান, রেববার সকালে চুরির খবর পেয়ে আমি অফিসে এসে দেখি অফিসের বাইরের দরজার তালা ভাঙা। ভেতরের নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।





