বগুড়ার সারিয়াকান্দিতে ক্যান্সার, কিডনি, জন্মগত হৃদরোগসহ ইত্যাদি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সারিয়াকান্দির আয়োজনে ইউএনও সম্মেলন কক্ষে রোগীদের হাতে চেক তুলে দেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভীন শাপলা প্রমুখ। বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৩৮ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।