বরগুনার বেতাগীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থান নিতে গেলে তাতে বাধা দেয় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে বেতাগী প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, ‘আজ কোটা সংস্কার ও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে উপস্থিত হই। কিন্তু পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয়। বৈরি আবহাওয়ায় আমরা বেতাগী প্রেসক্লাবের সভাকক্ষে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেই।’
প্রেসক্লাবের সামনে সাধারণ মানুষ জড়ো হতে থাকলে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিকেল সাড়ে তিন হাজার সাধারণ ছাত্র পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে জড়ো হতে থাকলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।’





