সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে বরিশালের উজিরপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচিতে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বেলা ১১টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক পৃথক মিছিল নিয়ে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে ইসলাদী বাসস্যান্ডে জড়ো হন। দুপুর পর্যন্ত স্লোগান ও মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা।





