নেত্রকোনার পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পূর্বধলা সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে পরে সেখান থেকে সাড়ে ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার জামতলা, পূর্বধলা বাজার, রেলওয়ে স্টেশন বাজার ও মহিলা কলেজর সামনে দিয়ে পূর্বধলা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দেয় তারা।