রংপুরের পিরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সোমনারায়ন গ্রামে উপজাতি সম্প্রদায় বসবাস করেন। তারা মূলত সূর্য পূজা, ডাল পূজাসহ বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন। এর বাইরে তারা সনাতন ধর্মীয় পূজা করেন। উপজাতিরা বিভিন্ন উৎসবে নিজস্ব তৈরি মাদকদ্রব্য টাইগার প্রকাশ্যে খেয়ে থাকেন। এ সম্প্রদায়ের নারী-পুরুষ উভয়েই মাঠে কাজ করেন। কোনো কোনো পরিবারে আবার পুরুষরা বসে থাকেন আর আয় করেন মহিলারা।
ইদানীং এ উপজেলায় দেখা গেছে মাদকদ্রব্য ‘টাইগার’র ছড়াছড়ি। মূলত উপজাতিরা এসব মাদকদ্রব্য সরবরাহ করছেন। এর এক একটি বোতল ১০০ থেকে ২০০ টাকা। আলাইকুমারী নদীর উপরে প্রতিদিন বিকেলে বসে যুবকদের মদ খাওয়ার আড্ডা। উপজাতি লোকজন বলছেন, তারা মূলত বিভিন্ন অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য পান করে থাকেন। এ ছাড়া সারা বছর তৈরি করা হয় স্থানীয় যুবকদের জন্য।
উপজাতি এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাদকদ্রব্য সব জায়গাতেই বিক্রি হয়, শুধু আমাদের এখানে বিক্রি হয় তা নয়। ইটাকুমারী ইউনিয়নের উপজাতিদের তৈরি কৃত মাদকদ্রব্য পীরগাছা, পারুল, অন্নদানগর এবং কল্যাণী ইউনিয়নের চাহিদা পূরণ করে। অপর দিকে মিঠাপুকুর থেকে আমদানিকৃত মাদক কৈকুড়ী ইউনিয়নের চাহিদা পূরণ করে।
পীরগাছায় মাদকদ্রব্য ‘টাইগার’র ছড়াছড়ি
রংপুরের পিরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সোমনারায়ন গ্রামে উপজাতি সম্প্রদায় বসবাস করেন। তারা মূলত সূর্য পূজা, ডাল পূজাসহ বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন। এর বাইরে তারা...





