কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনসহ ৯টি ভবনের প্রায় ১৫৮টি কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল রোববার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক হল পরিদর্শন শেষে বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের এ কথা বলেন।
ভিসি বলেন, গত ১৬ তারিখের ধ্বংসযজ্ঞে প্রশাসনিক ভবনসহ ৯টি হলের প্রায় ১৫৮টি কক্ষে ভাঙচুর করা হয়েছে। এতে আনুমানিক চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে ছিল রুম ভাঙচুর, সাইকেল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি ল্যাপটপ ভাঙচুর করে।
বিশ^বিদ্যালয়ের হল কবে নাগাদ খোলা হতে পারে এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, দ্রুত সময়ের মধ্যেই আমরা হলগুলো খুলতে চাই। কিন্তু তার আগে হলগুলো ঠিকঠাক করতে হবে। আমরা ইতোমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে ৮ সপ্তাহ সময় দেয়া হয়েছে। তারা বিশ^বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে তদন্ত প্রতিবেদন জমা দিলেই আমরা হলগুলো মেরামতের কাজ শুরু করব। হল মেরামতের কাজ শেষ হলেই হলগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।
কোটাসংস্কার আন্দোলনে ভাঙচুর
রাবিতে ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনসহ ৯টি...





