সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার কৃষক এনামুল হক বাচ্চুকে ফুট পাম্প বিতরণ করা হয়েছে।
গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন কৃষক বাচ্চুর হাতে এ ফুট পাম্প তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বলেন, এডিপির আওতায় ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী হয়ে ওঠতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।