ছাতকে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে নুর উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। গত সোমবার রাতে ইউনিয়নের পুরান মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় প্রতিপক্ষ রাজ উদ্দিন ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হলে নুর উদ্দিনকে সিলেটের ওসমানী মেডিক্যালে নেয়া হলে তার মৃত্যু হয়।
পুরান মৈশাপুর গ্রামের কবির আহমদ জানান, হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।