ভোলার লালমোহন-তজুমদ্দীন আসনের ছয়বারের সংসদ সদস্য ও সাবেক পাট, বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আগামী সোমবার তার নিজ এলাকায় ফিরবেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমোহন-তজুমদ্দীনে আসেন থেকে অংশগ্রহণ করেন। নুরুন্নবী চৌধুরী শাওন তৎকালীন পুলিশ ও আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী তাকে পরাজিত করে। নির্বাচনে তিনি নিজের ভোটটিও দিতে পারেননি। এর পর দীর্ঘ ছয় বছর পর তার নির্বাচনী এলাকা লালমোহনে আসছেন তিনি। তার আগমনের কথা শুনে এলাকার জনসাধারণের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উল্ল্যাস।
৬ বছর পর নিজ এলাকায় ফিরবেন মেজর হাফিজ
ভোলার লালমোহন-তজুমদ্দীন আসনের ছয়বারের সংসদ সদস্য ও সাবেক পাট, বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আগামী সোমবার...





