বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে সরকার পদত্যাগের পরে নাটোরের বাগাতিপাড়ায় সংখ্যালঘুদের ওপর ফুলের টোকাও পড়েনি বলে জানিয়েছেন উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুণ্ডু। গত শনিবার দুপুরে গালিমপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে উপজেলা বিএনপির সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গত কয়েক দিনে বাগাতিপাড়ার মন্দির এবং গির্জাগুলোতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর, বাড়ি এবং কোনো ব্যক্তির ওপরেও হামলা হয়নি। রাতের বেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান বিএনপির লোকজন পাহারা দিচ্ছেন।
বাগাতিপাড়ায় সংখ্যালঘুদের ওপর একটি টোকাও পড়েনি : দীপক কুণ্ডু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে সরকার পদত্যাগের পরে নাটোরের বাগাতিপাড়ায় সংখ্যালঘুদের ওপর ফুলের টোকাও পড়েনি বলে জানিয়েছেন উপজেলার হিন্দু, বৌদ্ধ...





