ভারত ত্রিপুরায় ফারজানা আক্তার ও আরেফা বেগম নামে দুই বাংলাদেশী নারীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) স্যান্দন পত্রিকার অনলাইনে এই খবর প্রকাশ করেছে।
এর আগে শনিবার ত্রিপুরার কমলাসাগর সীমান্তের বিএসএফ সদস্যরা মধুপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় সোর্পদ করে।
প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে সীমান্ত পান হয়ে দুই বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাদের কাছে আগরতলা রেলস্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট উদ্ধার হয়। আটকৃত ফারজানা আক্তারের বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় এবং আরেফা বেগমের বাড়ি বগুড়া জেলায়।





