জাতীয়তাবাদী শ্রমিক দলের গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যাান্ডে অনুষ্ঠিত সমাবেশ শেষে র্যালি বের হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মহিউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল সরদার, পৌর শ্রমিক দলের সভাপতি আলী মাঝি, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন, পৌর কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল সরদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন, শ্রমিক নেতা রিয়াজ হোসেন, মোহাম্মদ হারুন প্রমুখ।
বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তা, সামাজিক সম্প্রতি রক্ষসহ সব স্তরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।