বাংলাদেশ বেতারে চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণ, বেতারের নিজস্ব মহাপরিচালক এবং কর্মকর্তাদের ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল সোমবার ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সামনে বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি, বিসিএস তথ্য প্রকৌশল বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি, নিজস্ব শিল্পী এবং চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পী সংস্থার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক ও বার্তা প্রধান রাশেদ ফয়সল কবীর, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, উপ-আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, সহকারী অনুষ্ঠান পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ-আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী প্রকৌশলী কিংশুক কুমার রায় প্রমুখ।