লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন মো: বাবরকে প্রাণনাশের হুমকি দিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া এক অভিযোগ সূত্রে এ কথা জানা যায়।
বড়খেরী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একজন শিক্ষকের সাথে এমন আচরণ মেনে নেয়া যায় না। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।