জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা বালিকা মাদরাসা, সেবাখোলা মারকাজুল হিদায়া মাদরাসার আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াসিন আরাফাত।
এর আগে একই দিন তিনি নাঙ্গলকোট পৌরসদর এবং পিপড্ডায়সহ বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন। তিনি শুক্রবারও নাঙ্গলকোটে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা ইউছুফ আলী, বাঙ্গড্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মোসাদ্দেক হোসেন, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহসভাপতি মাহবুব, নাঙ্গলকোট উত্তর ছাত্রশিবির সভাপতি নেছার উদ্দিন প্রমুখ।
নাঙ্গলকোটে বন্যাদুর্গতদের মধ্যে জামায়াতে ইসলামীর খাবার বিতরণ
জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা বালিকা মাদরাসা, সেবাখোলা মারকাজুল হিদায়া মাদরাসার আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ...





