সিলেটের ওসমানীনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
গত শনিবার রাত সাড়ে নয়টায় থানা ভবনে ওসি রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির সোহরাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সহসভাপতি মুজাহিদুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা সাজিদুল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল প্রমুখ।
এ বছর ওসমানীনগর উপজেলার তাজপুর, গোয়ালাবাজার, সাদীপুর, বুরুঙ্গা ও দয়ামীর ইউনিয়নের মোট পাঁচটি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে।