যশোরের চৌগাছায় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুল মাঠে এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরউদ্দীন আল মামুন হিমেল।
এতে বক্তব্য দেন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কেনায়েত আলী, সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌর কাউন্সিলর আনিচুর রহমান ও শামীম রেজা কচি প্রমুখ।
শেষে উপস্থিত ব্যবসায়ীদের কণ্ঠ ভোটে সেলিম রেজা আওলিয়ারকে সভাপতি, শামিম রেজা কচি ও ডা: জিল্লুর রহমানকে সহসভাপতি, হাজী হাসিবুর রহমান হাসিবকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম ও আব্দুস সাত্তারকে সহ-সম্পাদক, এস এম ফসিউজ্জামান লোটনকে সাংগঠনিক সম্পাদক ও বিএম হাফিজুর রহমানকে অর্থ সম্পাদ করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।